রাজশাহী পুঠিয়ার কান্তার বিলে জবরদখল করে পুকুর খনন


রাজশাহী পুঠিয়ার কান্তার বিলে জবরদখল করে পুকুর খনন
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী কান্তার বিলে জবরদখল করে কৃষিজমিতে পুকুর খনন করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভালুকগাছী কান্তার বিলে এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষক মোহাম্মদ হাজী, আজিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান,আজিবর রহমান, আল-আমিন, মোজাম্মেল হক, আজাদ, শহিনুর রহমান, নাজমুল হোসাইন, সুকচান আলীসহ অনেকে। বক্তারা বলেন, জবর দখল করে পুকুর খনন করার প্রতিবাদে আমরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছি এবং আদালতে একটি মামলা করেছি। আমরা ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, মাছ নয়। মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে দাবী, আমরা এই মাঠে পুকুর চাই না। কিছু দালাল রাতের আঁধারে পুকুর খনন করতে চায়। যার কারণে সেই মাঠে ৩টি ভেকু মেশিন নিয়ে এসে রেখেছে। কিছু ফসলি জমি নষ্ট করে পাড় বাধার চেষ্টা করছে। শুধু তাই নয়, এলাকাবাসীকে বিভিন্ন হুমকি দিচ্ছে দাললরা। আমরা রাত জেগে পাহারা দিচ্ছি, যাতে পুকুর খনন না করতে পারে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান হয়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি