রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়ছেন ইউক্রেনের নারীরাও


রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়ছেন ইউক্রেনের নারীরাও
রুশ আগ্রাসনের পর গত এক বছরে ইউক্রেনের সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ দ্রুত বাড়তে শুরু করেছে। যুদ্ধ শুরুর পর শুধু নারী সেনারাই নন, বেসামরিক নারীরাও প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছেন। খবর রয়টার্সের ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার তথ্য অনুযায়ী, ২০২২ সালের গ্রীষ্ম নাগাদ ৫০ হাজারের বেশি নারী ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে প্রায় ৩৮ হাজার নারী ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন। নারী সেনারা সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছেন। রেডিও ফ্রি ইউরোপকে দেওয়া এক সাক্ষাৎকারে সমাজকর্মী ও গবেষক আনা কিভিত বলেন, ২০১৮ সাল পর্যন্ত ইউক্রেনের আইন অনুযায়ী নারীদের সরাসরি যুদ্ধ করার অনুমতি ছিল না। সে কারণে স্বেচ্ছাসেবী নারী যোদ্ধারা শুধু রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মী কিংবা হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। তবে এখন নাগরিক সমাজের চাপ এবং নারী অধিকার কর্মীদের সোচ্চার ভূমিকার কারণে আইনি এ বৈষম্য দূর হয়েছে। প্রতিরক্ষা খাতে অত্যন্ত পুরুষতান্ত্রিক একটি দেশ ইউক্রেন। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে দেশটিতে নারী সেনাদের গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার