রেলক্রসিংয়ে দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, চালক নিহত


রেলক্রসিংয়ে দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, চালক নিহত
আক্কেলপুর পৌর এলাকার কেচের মোড়ে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চূর্ণবিচুর্ণ হয়ে গেছে। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান আতা (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রোয়ার খাঁ পাড়া গ্রামের মোতারব হোসেনের ছেলে। রেলস্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে রোয়ার খাঁ পাড়া গ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামে মিলাদের দাওয়াতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন চালক আতাউর রহমান আতা। পথে ওই রেল ক্রসিংয়ে অটোরিকশার সামনের অংশ রেললাইনের উপর উঠে উল্টে যায়। যাত্রীরা নেমে গেলে চালক রিকশাটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে অটোরিকশাটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান আতা নিহত হন। অল্পের জন্য বেঁচে যান চার যাত্রী। অটোরিকশার যাত্রী তানিয়া আক্তার বলেন, \'আমাদের গাড়িটি রেল লাইনে উঠে উল্টে যায়। এ সময় ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আমার পায়ে আঘাত লেগেছে।’ আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসিবুর হাসান বলেন, ‘ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক আতাউর রহমান আতা ঘটনাস্থলেই নিহত হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এতে ট্রেন বা লাইনের কোনো ক্ষতি হয়নি।’ সান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা