লুহানস্কে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া


লুহানস্কে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া
ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাসে গত দুই সপ্তাহ ধরে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছিল রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্কতা দিচ্ছিলেন— পূর্বাঞ্চলের লুহানস্কে যে কোনো সময় আক্রমণ চালানো শুরু করতে পারে রুশ বাহিনী। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের। সংস্থাটি জানিয়েছে, রুশ সেনারা লুহানস্কে তাদের পরিকল্পিত বড় ধরনে হামলা চালানো শুরু করেছে। সংস্থাটি আরও বলেছে, ‘এ দিকটায় রুশ সেনাবাহিনীর তিনটি বড় ডিভিশনে যেভাবে কাজ করছে, সেটি ইঙ্গিত দিচ্ছে— হামলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’ আইএসডব্লিউর তথ্যমতে, রুশ সেনাদের আটকানোর মতো জনবল ও ক্ষমতা এখন ইউক্রেনীয় সেনাদের নেই। তবু রুশ সেনারা বড় হামলা চালিয়ে এগিয়ে আসছে। মার্কিন এ সংস্থাটি আরও জানিয়েছে, লুহানস্কের পূর্ব দিকের স্বাতোভে-ক্রেমিন্নার দিকে রাশিয়ার হামলা ‘লক্ষণীয়ভাবে গত সপ্তাহের শেষ দিক থেকে বেড়েছে। রাশিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাতে যুদ্ধবিষয়ক সংস্থাটি দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং খারকিভ-লুহানস্ক সীমান্তের দিকে বড় সাফল্য পাচ্ছে, বিশেষ করে কুপিয়ান্সকের স্বাতোভে ও ক্রেমিন্নার পূর্ব দিকে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি