শালিখায় গাজা ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬


শালিখায় গাজা ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় ৪শ গ্রাম গাঁজাসহ দুইজন এবং জুয়াখেলার সরঞ্জাম সহ চারজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সদর আড়পাড়া বাস স্ট্যান্ডের পাশ থেকে গত শনিবার বিকাল ৫ টার দিকে ৪শ গ্রাম গাজা সহ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্ল্যার ছেলে মোঃ নাজমুল মোল্ল্যা (৩৮) এবং একই গ্রামের মৃত মোজাম শেখ এর ছেলে মোঃ সিহাব শেখ(৪৫)কে আটক করা হয় ।এদিকে গত রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলার শলই ফুলবাড়ি গ্রাম থেকে জুয়াখেলার সরঞ্জাম সহ চারজনকে আটক করে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলেন,উপজেলার ফুলবাড়ি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মোঃ পরশ (৩২),একই গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে সুকান্ত বিশ্বাস (২৯),মৃত ওসমান বিশ্বাসের ছেলে আকিয়ার বিশ্বাস (৫০) ও মৃত সাদেক আলীর ছেলে নাজির আলী বিশ্বাস (৪০)। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন বলেন, মাগুরা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে শালিখা থানা পুলিশ। তারই অংশ হিসাবে মাদক সহ দুইজন ও জুয়ার সরঞ্জামসহ চারজনকে আটক করা হয় । তাদের বিরুদ্ধে্ শালিখা থানায় পৃথকভাবে দুইটি মামলা হয়েছে এবং আজ রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর