সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী।


সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী।
রাজধানী ঢাকায় সন্ধ্যা নামার পর পরেই গণপরিবহনে কথিত ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও সাধারণ যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা এবং চরম হয়রানির শামিল বলে মন্তব্য করেছেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। আজ (৩ আগস্ট ২০২৬, সোমবার) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় দপ্তর। বিবৃতিতে মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, রাজধানীতে সন্ধ্যার পর পরেই সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় একটি নিয়মিত ভোগান্তিতে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো কর্মজীবী মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া পরিশোধ করছেন। এটি শুধু ভাড়া নৈরাজ্য নয়, বরং সাধারণ যাত্রীদের অসহায়ত্বকে পুঁজি করে অবৈধভাবে অর্থ আদায়ের একটি অনৈতিক প্রক্রিয়া। কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকান্ড গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন, গণপরিবহন একটি জনসেবামূলক খাত। তাই নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিয়মিত তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভাড়া তালিকা কঠোরভাবে প্রদক্ষেপ এবং যাত্রী হয়রানির সঙ্গে জড়িত পরিবহন মালিক, চালক ও সহকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্ধারিত ভাড়া নিশ্চিত করা এবং যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ :

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই   আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার