সরকারি হজ নিবন্ধনে আগ্রহ কম, এখনো ৩৪ শতাংশ আসন খালি!


সরকারি হজ নিবন্ধনে আগ্রহ কম, এখনো ৩৪ শতাংশ আসন খালি!
হজ নিবন্ধনের সময় পঞ্চম দফায় বাড়িয়ে আগামী ২৭ মার্চ পর্যন্ত করা হয়েছে। বেসরকারি নিবন্ধনের সংখ্যা আস্তে-ধীরে বাড়লেও সরকারি নিবন্ধনের সংখ্যা নিতান্তই কম। গত এক সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন মাত্র ১৬৪ জন হজযাত্রী। হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সেই হিসাবে সরকারিভাবে হজ করার কথা রয়েছে ১৫ হাজার। এখনো ফাঁকা রয়েছে ৫ হাজার ১৫২ জনের কোটা; যা সরকারি মোট কোটার ৩৪ শতাংশ আসন খালি রয়েছে। হজ নিবন্ধনের সরকারি পোর্টাল অনুযায়ী তৃতীয় দফার শেষ সময় গত ১৬ মার্চ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১১ হাজার ১০ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৬৮৪ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৩২৬ জন নিবন্ধন করেছেন। ২৩ মার্চ বৃহস্পতিবার শেষ সময় পর্যন্ত হজের সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১৫ হাজার ৯৭১ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৪৮ এবং বেসরকারিতে নিবন্ধনের করেছেন ১ লাখ ৬ হাজার ১২৩ জন। পর্যালোচনা করে দেখা গেছে, ১ সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন ১৬৪ জন। বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৭৯৭ জন। চলতি মৌসুমে হজ প্যাকেজের খরচ মাত্রারিক্ত বাড়ানো নিয়ে দেশে সব মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এ পরিস্থিতিতে হজের প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দিলেও হজযাত্রীদের আগ্রহ দেখা যাচ্ছে না। এবার হজ করতে আগ্রহী প্রাক-নিবন্ধন করেছেন প্রায় আড়াই লাখ মুসলমান। কিন্তু এখন চূড়ান্ত নিবন্ধনে এসে হজযাত্রী পাওয়া যাচ্ছে না। এবার সরকারি-বেসরকারি নিবন্ধনের সময় গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। পঞ্চম দফায় সময় বৃদ্ধি করে প্রায় আড়াই মাস পার হয়ে গেলেও প্রত্যাশিত হজের যাত্রী মিলছে না।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন