সারাদেশে আওয়ামী লীগের ১ হাজার ৫৯৩ নেতাকর্মী গ্রেপ্তার


সারাদেশে আওয়ামী লীগের ১ হাজার ৫৯৩ নেতাকর্মী গ্রেপ্তার
সারাদেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের আরও ১ হাজার ৫৯৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৫ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৮৮ জন রয়েছে। তাদের কাছ থেকে বন্দুক, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি ও পুলিশ সদরদপ্তর থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হলেন- ঢাকা কদমতলি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি, গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন, গাইবান্ধার কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি, আওয়ামী লীগের অনলাইন এক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী, কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া ওরফে মির্জা, আওয়ামী লীগ নেতা মতলব মুন্সী, কুমিল্লা আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন সরকার, বগুড়ার যুবলীগ আইয়ুব আলী তরফদার, বংশাল থানা যুবলীগ নেতা সাইদুর রহমান টিটু, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ নেতা সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম।

সর্বশেষ :

ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী   ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়   রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব   বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা