সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় মিলেছে


সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় মিলেছে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২২ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বাংলাদেশি রয়েছেন। সোমবার দেশটির আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উলটে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৯ জন আহত হন। নিহত বাংলাদেশিরা হলেন- নোয়াখালীর শহীদুল ইসলাম ও মোহাম্মদ হেলাল, কুমিল্লার মামুন মিয়া ও রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের আসিফ, চাঁদপুরের রুকু মিয়া এবং গাজীপুরের টঙ্গীর ইমাম হোসাইন রনি। এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। যারা ওমরাহ পালন করতে গিয়েছিলেন। এদের মধ্যে ৩৫ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে- আহত ও নিহতদের সম্পর্কে সার্বিক বিষয়ে জানতে সৌদি দূতাবাসের দুটি হট নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্বজনরা। নাম্বার দুটি হলো- +৯৬৬৫৩৮৬৪৩৫৩২ ও +৯৬৬৫৫৩০২৬৮১৪। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কের আকাবা শার সেতুতে দুর্ঘটনাটি ঘটে। ব্রেক কাজ না করায় সেতুটির ওপর উলটে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। এতে ২২ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনাস্থলে তারা সাধারণের প্রবেশ বন্ধ করে দেয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাচ্ছিলেন। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকাল ৪টার দিকে আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগকারী ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবা শার সড়কের একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উলটে যায় এবং তাতে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার ওমরাহ পালন শেষে মদিনা থেকে পৌনে পাঁচশ কিলোমিটার দূরে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে মোজাম্মেল হোসাইনের (৪৫) বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া গ্রামে। ২৩ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন