হাওরে বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতি আটক


হাওরে বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতি আটক
মহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতিকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার দুপুরে মহালিয়া হাওর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মহালিয়া হাওরের ১৯ নম্বর প্রকল্পের সভাপতি মুশাহিদ মিয়া ও ১৬ নম্বর প্রকল্পের সভাপতি ফজলুল হক। তাহিরপুর উপজেলায় কর্মরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান সেলিম বলেন, চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি তাদের আটক করে তাহিরপুর থানা হেফাজতে পাঠিয়েছেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে মহালিয়া হাওরের দুই প্রকল্প সভাপতিকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার