৫ লাখ টাকায় ধর্ষণের ঘটনা মিটমাট


৫ লাখ টাকায় ধর্ষণের ঘটনা মিটমাট
পিরোজপুরের নাজিরপুরের চৌকিদার ও মেম্বারের মধ্যস্থতায় ধর্ষণের ঘটনা মিটমাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, গত ৭ মার্চ দুপুরে ওই গ্রামের এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে স্থানীয় ১০-১২ তরুণ তাকে মুখে রং দেয়। এ সময় কেউ তাকে ধর্ষণ ও অন্যরা ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা তাকে মারধর করে বলে চিকিৎসককে জানায় মেয়েটি। এমন বক্তব্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় সে। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি সদর উপজেলা সিকদার মল্লিক ইউনিয়নের গ্রামপুলিশ অপু এবং শ্রীরামকাঠি ইউনিয়নের মেম্বার আকবর মোল্লা এবং মনোজ কান্তির মধ্যস্থতায় ৫ লাখ টাকায় মিটমাট করা হয়। এ ব্যাপারে জানতে ইউপি সদস্য আকবরের কাছে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। তবে ইউপি সদস্য মনোজ কান্তি দাবি করেন, বিষয়টি মিটমাট করে দেওয়া হয়েছে। তবে এ জন্য টাকা লেনদেনের তথ্য জানেন না তিনি। গ্রামপুলিশ অপুর ফোনে কল দেওয়া হলে বিষয়টি মিটমাটের খবর পরে জানাব বলে সংযোগ কেটে দেন তিনি। এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মেয়েটির পক্ষ থেকে ঘটনার পর ধর্ষণ ও শ্লীলতাহানির কথা বলা হয়েছে। কিন্তু তাকে মামলা দিতে বলা হলেও রহস্যজনক কারণে মামলা দেয়নি সে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁরাও বিষয়টি এড়িয়ে গেছেন।

সর্বশেষ :

বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’