অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের


অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের
মিয়ানমারে বন্দি সাবেক নেত্রী অং সান সু চি মারাত্মক হৃদরোগে ভুগছেন এবং জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তার ছেলে কিম আরিস। তিনি বলেছেন, ৮০ বছর বয়সী সু চি প্রায় এক মাস আগে কার্ডিওলজিস্ট দেখার অনুরোধ করেছিলেন, কিন্তু সেটি মঞ্জুর হয়েছে কি না তা স্পষ্ট নয়। আরিস লন্ডন থেকে ফোনে রয়টার্সকে বলেন, ‘যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা জানা সম্ভব নয়। আমি ভীষণভাবে চিন্তিত। এমনকি তিনি জীবিত আছেন কি না তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’ অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের নোবেলজয়ী সু চি হাড় ও দাঁতের সমস্যায়ও ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। মার্চে ভয়াবহ ভূমিকম্পে তিনি আহত হতে পারেন বলে আশঙ্কা করেছেন তার ছেলে। ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে সু চি সামরিক হেফাজতে আছেন। তাকে দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি ও উসকানির অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের সু চি মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত। এর আগে তিনি প্রায় ২০ বছর বিভিন্ন ধরনের আটকাবস্থায় কাটিয়েছেন, যার মধ্যে ১৫ বছর ছিলেন গৃহবন্দি। বিদেশি সরকার ও মানবাধিকার সংস্থাগুলো তার মুক্তির দাবি জানিয়ে আসছে। সূত্র : রয়টার্স, মিয়ানমার নাউ

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি