আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নওগাঁ র আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে। জানাগেছে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের তার উপর দিয়ে যায়। ইলিয়াসের বয়স (২২) বছর। রোববার ( ১৬আগস্ট) রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: দুলাল উদ্দিন জানান সান্তাহার থেকে ছেড়ে যাওয়া রাজশাহী\'গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস রেল স্লিপারের উপর বসে ছিল। এ সময় তার দু কানে হেড ফোন লাগানো। ট্রেনের হুইসেল বাজানোর শব্দ বুঝতে না পেরে স্লিপারের উপর অবস্থান করায় দ্রত গতির ট্রেন তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে ম/র/দেহ উদ্ধার করা হয়েছে।