আফ্রিকার ২ হাজার কোটি ডলার মওকুফ করলেন পুতিন


আফ্রিকার ২ হাজার কোটি ডলার মওকুফ করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার একাধিক দেশের কাছে পাওনা দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ মওকুফ করে দিয়েছেন। সেই সঙ্গে আফ্রিকার সঙ্গে রাশিয়ার বাণিজ্য ক্রমাগত বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ‘মাল্টিপোলার বিশ্বে রাশিয়া-আফ্রিকা’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দিয়ে সোমবার এ ঘোষণা দেন রুশ নেতা। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেন, ‘রাশিয়া আফ্রিকান রাষ্ট্রগুলোর ঋণ দুই হাজার কোটি ডলারের বেশি মাফ করে দিয়েছে।’ রুশ নেতা বলেন, রাশিয়া ও আফ্রিকার পারস্পরিক বাণিজ্যের টার্নওভার বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। গত বছরের শেষে তা প্রায় এক হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে। সম্মেলনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিয়ে পুতিন আরও বলেন, আর্থিক বন্দোবস্তে জাতীয় মুদ্রায় আরও জোরালো রূপান্তর এবং নতুন পরিবহন ও লজিস্টিক চেইন প্রতিষ্ঠা কাউন্টার ট্রেড টার্নওভারের বিকাশকে সহজতর করবে। আফ্রিকা ও রাশিয়ার মধ্যে ২০২২ সালে বাণিজ্য ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে জানিয়ে রুশ নেতা বলেন, এটি যথেষ্ট নয়। আমরা জানি, এই বাণিজ্যের পরিমাণ সর্বোচ্চ সীমা থেকে বহুদূরে। ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় আমদানি রপ্তানি শুরু হলে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য আরও অনেক বেড়ে যাবে। এ ছাড়া ব্যাপক পরিবহন ও লজিস্টিক চেইন প্রতিষ্ঠা করাও সম্ভব হবে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি