প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০২৬

আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর


আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২১ ও ২০২২ সালে চীনা প্রতিষ্ঠান সিএমইসির সঙ্গে চুক্তি সইয়ের চার বছরেরও বেশি সময় পার হলেও এখনো উৎপাদনে যেতে পারেনি ঢাকার আমিনবাজারে দেশের প্রথম বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। জমি অধিগ্রহণ জটিলতা ও বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খল সংকটে বারবার পিছিয়েছে প্রকল্পের সময়সীমা। বর্তমান সরকারের সময়ে প্রকল্পটি নতুন গতি পেলেও, নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন শুরু হতে পারে ২০২৮ সালের নভেম্বরে। ২০২১ সালের ১ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও চীনা প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিএমইসি) মধ্যে এই চুক্তি সই হয়। তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অনুষ্ঠানে বলেছিলেন, বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ স্মার্ট শহর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একই সঙ্গে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক হবে। ২০২২ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের জলকারি অঞ্চলে ৬ মেগাওয়াট বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চিনা কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ২০.৯১ সেন্ট নির্ধারন করা হয় যাতে COD-এর ৪৫৫ দিনের মধ্যে সম্পন্ন করার শর্তাদি ছিল। চুক্তির শর্তাবলি চুক্তি অনুযায়ী, ঢাকা শহরের দৈনিক প্রায় তিন হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবহার করে আমিনবাজারে ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সিএমইসি। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২৫ বছর। এই কেন্দ্র থেকে প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ করা হয়েছিল ২১.৭৮ মার্কিন সেন্ট, যা চুক্তির সময় বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৮ টাকা ৩০ পয়সা। চুক্তিটি হয়েছে “নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট” ভিত্তিতে—অর্থাৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ না করলে সরকারকে কোনো অর্থ দিতে হবে না। জমি ও বর্জ্য সরবরাহের দায়িত্ব ডিএনসিসির। কর্পোরেশনটি কেন্দ্র স্থাপনের জন্য ৩০ একর জমি এবং দৈনিক তিন হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে। অন্যদিকে পরিবেশ দূষণ রোধে ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড (EU 2010/75/EY) অনুসরণ করে নিজ খরচে অতিরিক্ত প্রায় ২০ একর জমিতে অ্যাশ ইয়ার্ড এবং প্রায় ১২ কিলোমিটার ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করবে সিএমইসি। কেন এত বিলম্ব চুক্তি সইয়ের পরপরই একাধিক বাধার মুখে পড়ে প্রকল্পটি। আমিনবাজার এলাকায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া জটিল হয়ে ওঠে জমির মালিকানা সংক্রান্ত আইনি সমস্যা ও স্থানীয় বাসিন্দাদের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায়। জমি পুরোপুরি সিএমইসির কাছে হস্তান্তর করতে দেরি হওয়ায় শুরু থেকেই প্রকল্পের গতি ধীর হয়ে যায়। এর মধ্যে করোনা মহামারী-পরবর্তী ধাক্কা ও আন্তর্জাতিক সরবরাহ-শৃঙ্খল সংকট যন্ত্রপাতি আমদানি ও চীনা প্রকৌশলীদের সাইটে আসার প্রক্রিয়া বিলম্বিত করে। ফলে চুক্তির সময় নির্ধারিত সময়সীমা একাধিকবার পিছিয়ে যায়। এক পর্যায়ে ২০২৪ সালের জুলাই নাগাদ নির্মাণকাজ শুরুর তথ্য পাওয়া গেলেও, ততদিনে প্রাথমিক লক্ষ্যমাত্রা—২০২৬ সালের জুলাই থেকে উৎপাদন শুরু—বাস্তবসম্মত ছিল না। বর্তমান অবস্থা ও নতুন সময়সীমা সাম্প্রতিক সময়ে প্রকল্পটি নতুন গতি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় প্রকল্পটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পটি ২০২৮ সালের নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এছাড়া চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরেই বেসরকারি কেন্দ্র থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনা নিয়ে সমালোচনা রয়েছে। এ প্রেক্ষাপটে বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে দেখা হচ্ছে দ্বৈত সুবিধার উৎস হিসেবে—একদিকে রাজধানীর ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনা সংকট মোকাবিলা, অন্যদিকে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি। তবে চার বছরেও নির্মাণকাজ শেষ না হওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন-দক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান