গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর


গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের সাজা দেওয়ার কারণে গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও মানুষের ওপর গুলি করা হয় না বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ একটি মামলার শুনানিতে তিনি এই কথা জানান। বিজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম এবং একই বিভাগের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর এই শুনানি অনুষ্ঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে। শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, “গোপালগঞ্জ ও গাজীপুরে এখন যা হচ্ছে, সেখানে কিন্তু গুলি করা হয় না। জুলাই গণ-অভ্যুত্থানের সময় কারফিউ জারি করার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা। শিক্ষার্থীদের হত্যা করলে চাপ তৈরি হতো। কিন্তু আন্দোলনকারীদের জামায়াত-শিবির বলে হত্যা করলে তখন এতটা চাপে পড়তে হতো না। এসব বিবেচনায় আন্দোলন দমনের জন্য জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়, যাতে আন্দোলনকারীদের হত্যা করে জামায়াত-শিবির বলা যায়।” প্রসিকিউটর আরও জানান, ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনে তৎকালীন সচিব জাহাংগীর আলমের সই ছিল। জবাবে আসামি জাহাংগীর আলমের আইনজীবী দাবি করেন, জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি ছিল রাজনৈতিক, যা তাঁর মক্কেলের একক সিদ্ধান্ত ছিল না। তিনি কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন। আইনজীবী আরও বলেন, গণ-অভ্যুত্থানের সময় দমন-পীড়নের কোনো নির্দেশনা দেওয়ার প্রমাণ নেই এবং নির্দোষ হওয়ায় জাহাংগীর আলম পালিয়ে না গিয়ে দায়িত্ব পালন করেছেন। শুনানিতে মামলার আসামি মো. জাহাংগীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তবে অপর আসামি ধনঞ্জয় কুমার দাস পলাতক রয়েছেন।

সর্বশেষ :

গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ   গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার   নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ   ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ   ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা   ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা   ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত   আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত