আমি কখনো বলিনি নাটক করব না : তানজিন তিশা


আমি কখনো বলিনি নাটক করব না : তানজিন তিশা
দীর্ঘ নীরবতা ভেঙে ফিরলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। এক সময় পর্দা মাতানো এই তারকা হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন আলোচনার আড়ালে। তবে এবার ফিরে এসেছেন আরও উজ্জ্বল হয়ে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ার, নতুন কাজ ও দীর্ঘ বিরতির রহস্য নিয়ে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিশা বলেন, ‘আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী— আমার কাছে গল্পটা ভালো লাগলেই কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ— যেখানেই হোক না কেন। আমি আগে কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু ভালো গল্প পেলে সেটাও করতে চাই।\' এরপর বিরতির বিষয়ে তিশা বলেন, ‘একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, এই বিরতিটা দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত\'। এদিকে নতুন কাজের বিষয়ে তানজিন তিশা বলেন, ‘একটা বড় ও ভালো কাজ করতে যাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আমার টিম ছাড়া কিছু প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে শাকিব খান ও তানজিন তিশার জুটি। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে ভক্তদের মধ্যে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি