প্রকাশিতঃ জুলাই ১৯, ২০২৫

কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ


কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলোর পুকুরে একটি জীবন্ত ইলিশ ধরা পড়েছে। আজ শনিবার দুপুরে ইউএনও রবিউল ইসলামের উপস্থিতিতে জাল দিয়ে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছও উঠে আসে। এ সময় আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন উপস্থিত সকলেই। জালে উঠে আসা মাঝারি সাইজের ইলিশটি প্রায় ১০ ইঞ্চি লম্বা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলাপাড়া ইউএনওর পেজ থেকেও একটি পোস্ট দেওয়া হয়। এ বিষয়ে সদ্য বদলি অর্ডার পাওয়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, পুকুরে জীবন্ত ইলিশ পাওয়া যায় এ কথা বহুবার শুনেছি। বিভিন্ন সময়ে পেপার পত্রিকার পাতায়ও দেখেছি। তবে আজ নিজ চোখে দেখতে পেয়েছি। মাছটা জালে উঠে আসার পর অনেক সময় ধরে লাফিয়েছে। তবে পুকুরের সঙ্গে পার্শ্ববর্তী খালের একটি সংযোগ থাকায় সেখান থেকেও এ মাছের রেনু পুকুরে আসতে পারে বলে ধারণা এই কর্মকর্তার।

সর্বশেষ :

কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ   কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর   ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার   ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন   গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী   যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত   ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?