কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ


কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ
দুপুরে কারামুক্তির পর পরিবারের কাছে ফেরার কথা ছিল কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা রনজিত কুমার ঘোষের। কিন্তু তার আগেই সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনজিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা। তিনি চৌদ্দশত ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চারবারের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের অভিযোগ, কারাগারে চরম নিপীড়নে শারীরিক অবস্থার অবনতি হয় রনজিতের, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি কারা কর্তৃপক্ষ। যদিও কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। রনজিত ঘোষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, চলতি বছরের ২১শে আগস্টের পর থেকে রনজিত ঘোষ কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে দুটি মামলা ছিল। এর একটিতে তিনি এজাহারভুক্ত আসামি। রোববার একটি মামলায় তার জামিন মঞ্জুর হয়। সোমবার দুপুরে কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল। ৮ই নভেম্বর, রোববার আদালতে তার জামিন মঞ্জুর হয়েছিল এবং ৯ই নভেম্বর, সোমবার দুপুরে কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল। এর আগেই সোমবার সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনজিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুনে এবং অন্যটি আগস্টে করা হয়। গত ২১শে আগস্ট রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। পড়ুন: কারা হেফাজতে রাজনৈতিক নেতৃবৃন্দের অস্বাভাবিক মৃত্যুর বিভিন্ন তথ্য এখানে কারা কর্তৃপক্ষের ভাষ্য, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে তাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ১৫ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তবে কারাগারের একটি বিশ্বস্ত সূত্রের দাবি, নিপীড়নে শারীরিক অবস্থার চরম অবনতি হয় রনজিত ঘোষের। তার চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। সূত্রের দাবি, কারাগারে আনার পূর্বেই মারা যান রনজিত ঘোষ। নিহতের ছেলে খোকন ঘোষ বলেন, বাবার শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের কথা কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও পাঠানো হয়। বাবা অসুস্থ ছিলেন শুনেছি, কিন্তু কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আজ কারাগারে মারা যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো বাবাকে বাঁচানো যেত। তিনি আরও বলেন, বাবার মৃত্যুর খবরও কারা কর্তৃপক্ষ আমাদের জানায়নি। অপরিচিত একজন ব্যক্তি আমার বোনের মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান। পরে আমরা জানতে পারি। আক্ষেপ করে খোকন ঘোষ বলেন, ‘আমরা অপেক্ষায় ছিলাম, বাবা জেল থেকে বের হবেন, তাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু এখন তার লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে।’ তবে কারাগারে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম বলেন, কয়েক মাস ধরে রনজিত কুমার ঘোষ কারাগারে বন্দি ছিলেন। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং কারাগারের হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে অসুস্থতার মাত্রা বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা