কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামনা বেগম উপজেলার তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে তিলছড়া গ্রামের নিজ বাড়ি থেকে পিঙ্গলিয়া গ্রামে মেয়ে ও জামাতা ফায়েক মিয়ার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন কামনা বেগম। পথে পিঙ্গলিয়া রেলমাঠ এলাকায় রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে তার জামাতা ফায়েক মিয়াকে খবর দেন। স্বজনরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। রেলওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সর্বশেষ :

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু   কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!   আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ   ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী   কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার   হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?   ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা   বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা   নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা