কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার, মিলল মাদকসেবনের আলামত


কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার, মিলল মাদকসেবনের আলামত
কুড়িগ্রাম পৌর শহরের নামা ভেলা কোপা এলাকা থেকে মো. লিংকন হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক ওই এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে। স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে জমিতে লিংকনের মরদেহ অর্ধেক পানিতে অর্ধেক শুকনো স্থানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লোকজন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তবে ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময় অতিরিক্ত মাদক সেবন করার ফলে তার মৃত্যু হয়েছে। স্থানীয় কাউন্সিল মো. জমশেদ আলী টুনকু জানান, নিহত লিংকন মাদকসেবন করতো। ধারনা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়েছে। তার মরদেহের পাশে মাদকের আলামত পাওয়া গেছে। তার পরিবারের অন্য কোন অভিযোগ নেই। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আবু সাঈদ সরকার জানান, ধারনা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে হেটে যেতে পানিতে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা