হরিণাকুণ্ডুতে অভিযান গ্রেফতার ০৪


হরিণাকুণ্ডুতে অভিযান গ্রেফতার ০৪
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে মাদকাসক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হরিণাকুণ্ডু থানা পুলিশ সুত্র জানায় শুক্রবার ১৩ আগষ্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্প ও তার সঙ্গীয় ফোর্সসহ এসআই(নিঃ) ফররুখ আহমেদের নেতৃত্বে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে, ০১। বিরামপুর গ্রামের সানোয়ার হোসেনের পুত্র সাজেদুল ইসলাম(২৬), ০২। ধুলিয়া গ্রামের শরিফুল হকের পুত্র শাহিন হোসেন(২০), ০৩। শিংগা গ্রামের ডাবলুর ছেলে রাফায়েত আহমেদ (১৯), ০৪। ভবানীপুর গ্রামের নূর ইসলামের ছেলে লিয়ন আহম্মেদকে মাদক সেবন করা কালে গ্রেফতার করেন। অভিযান কালে সরাসরি সামারী ট্রাইল কোর্ট পরিচালনা করে ডোপটেষ্টের মাধ্যমে আসামীদের নানাধরণের সাজা দেন বিজ্ঞ আদালত। হরিণাকুন্ডু থানার প্রসিকিউশন নং-৪২/২৬, এবং ৪৩/২৬, মূলে আসামী সাজেদুল ইসলাম, রাফায়েত হোসেন,মোঃ শাহিন হোসেন-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানা অনাদায় আরো ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অপরদিকে আসামি লিওন হোসেনকে-পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। শুক্রবার (১৪ আগষ্ট) ২০২৬ ইং তারিখ সকাল সাড়ে ১১টায় আসামীদের আইনি প্রক্রিয়ায় শেষে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযান অব্যাহত আছে বলে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান,অপরাধী যেই হোক না কেনো তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

সর্বশেষ :

হরিণাকুণ্ডুতে অভিযান গ্রেফতার ০৪   হরিণাকুণ্ডুতে অভিযান গ্রেফতার ০৪ ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল   ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার!   অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা   সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০   ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত   ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া   আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা   দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা