ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪


ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪
রাশিয়ার দখলকৃত ও সংযুক্ত ঘোষিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। উপদ্বীপটি নিয়ন্ত্রণকারী রুশ প্রশাসন এ তথ্য জানিয়েছে। একদিন আগে মস্কো ও কিয়েভ পরস্পরের শহরগুলোতে হামলা চালানোর পর বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য প্রকাশ করা হয়। ক্রিমিয়ার রাশিয়া-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ জানান, ইউক্রেনীয় বাহিনী উপদ্বীপের প্রশাসনিক কেন্দ্র সিমফেরোপোলের একটি অ-আবাসিক এলাকায় হামলা চালায়। এতে তিনজন নিহত এবং সাতজন আহত হন। পরে টেলিগ্রামে দেওয়া আরেক বার্তায় আকসিওনভ বলেন, পূর্ব ক্রিমিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হানলে আরও একজন নিহত এবং তিনজন আহত হন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। অন্যদিকে, ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে রাশিয়া-নিযুক্ত গভর্নর জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তিনি হতাহতের কোনো তথ্য দেননি, তবে ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। এর বহু বছর পর, ২০২২ সালে তারা ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। কিয়েভে গণবিক্ষোভের মুখে রাশিয়াপন্থি প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর ক্রিমিয়া দখলের ঘটনা ঘটে। রুশ পর্যটকদের কাছে জনপ্রিয় এই অঞ্চলটি সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট মোকাবিলার উদ্যোগ নিয়েছে। কারণ, ইউক্রেন রাশিয়ার তেল শিল্প-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে, এমনকি রাশিয়ার অভ্যন্তরেও, হামলার মাত্রা বাড়িয়েছে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি