বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি


বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি
বরিশাল জেলা জজ আদালতের সহকারী জজ ফারহান নাদিম মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় আদালতের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিজ্ঞাপন কোতোয়ালি থানা সূত্র জানায়, বুধবার দুপুরে জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়, যা বিকেল সোয়া চারটার দিকে নথিবদ্ধ হয়। আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেন্দীগঞ্জ আদালত থেকে মাগরিবের নামাজ শেষে বাসার উদ্দেশে রওনা হন বিচারক ফারহান নাদিম। এরপর সন্ধ্যা ছয়টা ও রাত আটটায় বিচারকের স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে ফোন করে জানান যে, বিচারক বাসায় ফেরেননি এবং তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বরিশাল জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরের বিবির পুকুরের পশ্চিম পাড়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিচারক ফারহান নাদিমকে দেখা গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বিষয়টি পারিবারিক কোনো ঘটনা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জিডি হওয়ার পর পুলিশ বিচারকের সন্ধানে খোঁজখবর নেওয়া শুরু করেছে।

সর্বশেষ :

টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি   টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি   ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা   টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে   মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড   কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ   ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড   ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল   জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল