গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৬, আহত ৮৫


গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৬, আহত ৮৫
গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে ২৬ জন নিহত ও কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন। বুধবার ভোরে ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিস দেশটির এক টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার গ্রিসের লরিসা শহরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এই দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছিল একাধিক ট্রেন। খবর- ফ্রান্স ২৪ ও আল-জাজিরা। ট্রেন দুটির মধ্যে একটি মালবাহী, অন্যটি যাত্রীবাহী। লরিসা শহরের হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ২৫ জন গুরুতর আঘাত পেয়েছেন। সেন্ট্রাল থেসালির আঞ্চলিক গভর্নর কস্টাস অ্যাগোরাসটোস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এটি খুবই শক্তিশালী সংঘর্ষ ছিল। এ ছিল এক ভয়াবহ রাত। দুর্ঘটনার সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। ট্রেনে আটকে পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধারকারীরা প্রচণ্ড ধোঁয়ার মধ্যে কাজ করেছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। লরিসায় একাধিক হাসপাতালকে জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি