প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০২৬

চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব!


চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব!
জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি খাদ্যসহায়তার পাঁচ মেট্রিক টন চাল বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা—ইউপি সচিব—গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। ১২ই অক্টোবর, সোমবার দুপুরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। জেলা প্রশাসক বলেন, চাল জব্দ করার পর রোববার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তদন্ত কমিটিও তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অসুস্থতার কারণে তাঁকে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষার অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য সরকার চাল বরাদ্দ করেছিল। অভিযোগ, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার—সিএসডি গুদাম—থেকে চাল উত্তোলনের পর জেলেদের মধ্যে বিতরণ না করে তা বিক্রি করেন ইউপি সচিব গোলাম মোস্তফা। রোববার রাতে একটি মিনি পিকআপে করে চালগুলো কুমিল্লার লাকসামের দিকে পাঠানো হচ্ছিল। খবর পেয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে চালবোঝাই গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ঘুরিয়ে চাঁদপুরে ফিরিয়ে আনা হয়। পরে চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকা থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেমের নেতৃত্বে গাড়িসহ চাল জব্দ করা হয়। জব্দ চাল চাঁদপুর কেন্দ্রীয় খাদ্যগুদামে রাখা হয়েছে। ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। চালের ক্রেতা বলে পরিচয় দেওয়া ইউনুস জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের কাছ থেকে তিনি ১ লাখ ৪০ হাজার টাকায় পাঁচ মেট্রিক টন চাল কিনেছেন। তাঁর ভাষ্য, দুপুরে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের পর সেগুলো জেলার বাইরে পাঠাচ্ছিলেন। পথে আলীগঞ্জ এলাকা থেকে প্রশাসনের নির্দেশে গাড়িটি চাঁদপুরে ফিরিয়ে নেওয়া হয়। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে ইউপি সচিব গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতিও চলছে। চাল সরানোর কারণ এবং এর পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ৮ থেকে ২৯শে অক্টোবর—মোট ২২ দিন—মা ইলিশ রক্ষার কর্মসূচি চলাকালে নিবন্ধিত জেলেদের চাল দেওয়ার কথা ছিল। এ কর্মসূচির আওতায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১.২৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই চাল বিতরণ করা হয়নি।

সর্বশেষ :

কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ   কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর   ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার   ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন   গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী   যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত   ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?