তিতাসে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৮৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার


তিতাসে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৮৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলেন, তিতাস উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৮৪ টি পরিবার। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উপকারভোগীরা খুব খুশি। ২২ মার্চ বুধবার সকাল সাড়ে দশটায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর ও ভূমির দলিল বিতরণের শুভ উদ্বোধন করেন।তারই ধারাবাহিকতায় তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম.মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমান,প্রকৌশলী শহিদুল ইসলাম, তিতাস থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রফিকুল ইসলাম, সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ ও কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন শেষে, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম.মোর্শেদ উপকার ভোগীদের মাঝে বাড়ির দলিল ও ঘরের চাবি তুলে দেন। ঘর গুলো হলো কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে ১৪ টি ও হাড়াইকান্দি ২টি, ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর ১২ টি, দাসকান্দি১৮ টি,জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি ২ টি,শোলাকান্দি ২৭টি ও নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রাম ৯টি।উপকারভোগী নুরুল ইসলাম (৭০)বলেন,প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে আমি খুশী, আমার মাথা গোজার ঠাঁই হয়েছে।পুষ্প রাণী দাস বলেন,আমার জায়গা নাই ঘরও নাই,আজ প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, আমি খুশি,আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।

সর্বশেষ :

বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’