দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি


দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি
পবিত্র হজ পালন শেষে গত দুই দিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ পোর্টাল সূত্রে জানা গেছে, ইন্তেকালকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফাতের ময়দানে মারা গেছেন একজন। চলতি বছর সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়েছে গত ৫ জুন। এরপর ১০ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট। হজ পোর্টাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই। এ বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গেছেন। তিনটি এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে তারা হজে অংশ নেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে গেছেন ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৭৭ জন। হজযাত্রী পরিবহনের ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে। দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি উল্লেখ্য, সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ভর্তি রয়েছেন। বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১৯৩ জন হজযাত্রী এসব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি