ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা


ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (৩১ মে) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার এসআই আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে ও ইউনিয়ন যুবদলের সদস্য। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন প্রবাসী। এই সুযোগে আল-আমিন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি তার বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুড়ত। এতে ৯ মাস আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যায়। গত রমজানে তিনি আবার শ্বশুরবাড়িতে যান। এরপর আবারও তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি রাজি হননি। ২৮ মে দিবাগত রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওতপেতে থাকা আল-আমিন পেছন থেকে মুখ চেপে ধরে তাকে সুপারি বাগানে নিয়ে যায়। একপর্যায়ে গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনা কাউকে জানালে অথবা মামলা করলে ভিকটিমের একমাত্র ছেলেকে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত। ভুক্তভোগী গৃহবধূর ভাই বলেন, আমরা অপরাধীর বিচার চাই। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়। এ ব্যাপারে বক্তব্য জানতে যুবদল নেতা আল-আমিন ছৈয়ালের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আবু হানিফ বলেন, মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় এখনো আসামি গ্রেফতার নেই। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ :

কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর   কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি