পাকিস্তানে বিস্ফোরণ, ৯ পুলিশ নিহত


পাকিস্তানে বিস্ফোরণ, ৯ পুলিশ নিহত
পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত ৯ পুলিশ সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। সোমবার সকালে বেলচিস্তানের বোলানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলুচিস্তানের আঞ্চলিক পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। কাচির অঞ্চলের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোটজাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডন নিউজকে তিনি বলেন, আঞ্চলিক পুলিশের (কনস্ট্যাবুলারি) একটি ভ্যান সিবি এলাকা থেকে কোয়েটায় ফেরার পথে সিবি ও কাচি সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। পাকিস্তানি পুলিশের এ কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে এটিকে একটি আত্মঘাতী হামলা হিসেবে মনে করা হচ্ছে। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে। এসএসপি নোটজাই আরও বলেন, আহতদের সিবি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থালে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তাকর্মীরা পৌঁছেছেন। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো হামলার নিন্দা করেছেন এবং হতাহতের বিষয়ে শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ :

বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে   আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে