প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫

পিরোজপুরে ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার


পিরোজপুরে ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ নভেম্বর বিএনপি’র একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার ছিঁড়ে ফেলে লাগাতে বাধা দেয়। এ সময় তারা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় পুলিশ উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে পিরোজপুর কোর্টে প্রেরণ করে। কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে। তাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ :

কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ   কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর   ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার   ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন   গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী   যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত   ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?