ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো


ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো
এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে মাথা নত করতে হয়েছে আল-নাসরকে। শেষ বাঁশি বাজার পর দলের বাকি সবাই মাঠে দাঁড়িয়ে রুপার মেডেল নিয়েছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে ছিলেন না। মেডেল অনুষ্ঠান এড়িয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে গেছেন তিনি। সেই রাতের সবচেয়ে আলোচিত ছবি হয়ে উঠেছে রোনালদোর এই প্রস্থান। ফাইনালের আগে আল-নাসরকে ঘিরে প্রত্যাশা ছিল বিশাল। নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলছিল দলটি। দলের প্রায় সব খেলোয়াড় মাঠে ছিলেন। কোচ হোর্হে হেসুসের এই দল রোনালদোর আল-নাসর যুগে প্রথমবারের মতো কোনো বড় মহাদেশীয় শিরোপা জিতবে বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু মাঠে দুর্বল পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত হার। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে দলটির। শেষ বাঁশি বাজার পর টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে বিধ্বস্ত রোনালদোর চেহারা। কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর সরাসরি হাঁটতে শুরু করেন ড্রেসিংরুমের দিকে। আর ফিরেও তাকাননি। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রুপার মেডেল নেন কিছুক্ষণ পর। কিন্তু রোনালদো তখন সেখানে ছিলেন না। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা সৌদি আরবে আসার পর থেকে বড় কোনো শিরোপা জিততে পারছেন না। এই হার যেন সেই হতাশার আরেকটি অধ্যায় যোগ করল।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি