প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০২৩

ফিলিস্তিনিদের সমর্থনে ইরানের নৌমহড়া


ফিলিস্তিনিদের সমর্থনে ইরানের নৌমহড়া
ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের শিকার অসহায় ফিলিস্তিনিদের সমর্থনে পারস্য উপসাগরে নৌমহড়া চালিয়েছে ইরান। শনিবার দেশটির স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের পক্ষ থেকে এই মহড়া পরিচালানা করা হয়। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, নৌ কমান্ডার আলী বাখশায়ি বলেছেন, ফিলিস্তিনের মজলুম মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। দখলদার ইসরাইলের চলমান পাশবিকতার বিরুদ্ধে আহওয়াজ, হেন্দিজান ও আরভান্দকেনারে পারস্য উপসাগরের পানি সীমায় নৌ মহড়া চালানো হয়েছে। তিনি বলেন, মহড়ায় বিভিন্ন ধরনের নৌযান অংশ নিয়েছে। বিপুল সংখ্যক নৌযানে এ সময় ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ ফ্রন্টের পতাকা শোভা পাচ্ছিল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। গাজার মানুষের দুঃখ-দুর্দশায় যে ইরানিরাও মর্মাহত তা প্রকাশ করা হয়েছে। এদিকে ইরানের বিভিন্ন শহরে প্রতিদিনই ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিত্বরা বিবৃতি দিচ্ছেন এবং কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। অপরদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেছেন, ইসরাইলকে ঐশী শাস্তির (আল্লাহর শাস্তি) পাশাপাশি মানুষের পক্ষ থেকেও শাস্তির সম্মুখীন হতে হবে। এই প্রতিশোধ ইসরাইলের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হবে বলেও হুশিয়ার করেন তিনি।

সর্বশেষ :

মাগুরায় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ঝুঁকিপূর্ণ মণ্ডপে বাড়তি নিরাপত্তা।   মাগুরায় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ঝুঁকিপূর্ণ মণ্ডপে বাড়তি নিরাপত্তা। মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা   মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী মনির ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার।   মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী মনির ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার। বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ   বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ   ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে   “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা   পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি   বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি