প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২৬

ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি


ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
ফেনীর ছাগলনাইয়ায় কৌশলে ডেকে নিয়ে এক অটোরিকশা ব্যবসায়ীকে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীর দোকান থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা আরও ৪০ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে অপহরণকারীদের একজন টাকা আনতে গেলে অপরজনের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী। এ ঘটনায় শনিবার ভুক্তভোগী নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় কুমিল্লার আদর্শ সদর থানার দৌলতপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে খোকন আহমেদ ও তার সহযোগীকে আসামি করা হয়েছে। ১৫ই অক্টোবর ৭টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম থানাপাড়ার লাকি ভবনের দোতলায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্যে জানা গেছে। অপহৃত নিজাম উদ্দিন ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের বাসিন্দা। তিনি আবুল কাশেমের ছেলে এবং ছাগলনাইয়া বাজারের সততা মোটরসের মালিক। নিজাম উদ্দিনের অভিযোগ, খোকন আহমেদ ফেনীর লালপোলে ভাড়া বাসায় থাকেন। তিনি প্রায়ই তার দোকান থেকে সিএনজিচালিত অটোরিকশা কিনতেন। প্রায় দুই সপ্তাহ আগে খোকন তাকে জানান, ছাগলনাইয়া থানাপাড়ার এক নারী তিনটি সিএনজি অটোরিকশা কিনবেন। এজন্য ওই নারীর বাসায় গিয়ে টাকা নিয়ে আসতে হবে। তবে বাসায় গিয়ে টাকা নিতে রাজি হননি নিজাম। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোকন সততা মোটরসে অবস্থান করে তিনটি সিএনজি অটোরিকশা কেনার জন্য পছন্দ করেন। পরে জোরাজুরি করে নিজামকে নিয়ে লাকি ভবনের দোতলায় যান তিনি। সেখানে একটি কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে আগে থেকে অবস্থান নেওয়া এক ব্যক্তি তাকে জাপটে ধরে হাত-পা বেঁধে ফেলেন এবং মুখে স্কচটেপ লাগিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীর ভাষ্য, শুক্রবার ভোরে অভিযুক্ত দুজনের একজন দোকানে গিয়ে তালা খুলে আলমারি থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকাও লুট করা হয়। পরে টাকা আনতে যাওয়া ব্যক্তি ফিরে না আসার সুযোগে অপরজনের সঙ্গে ধস্তাধস্তি করে সেখান থেকে পালিয়ে যান তিনি। ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ :

দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ   দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা   আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি   প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব   বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার   মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি   ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার   সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে   শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে