বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক দুর্ঘটনায় নিহত ৪।


বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক দুর্ঘটনায় নিহত ৪।
ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সংঘঠিত দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর এলাকায় পথচারী উজ্জল মৃধা(৩৫)কে দ্রুত গতির একটি গাড়ি চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। উজ্জল মৃধা শ্রীনগর উপজেলা কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে। সে ভবঘুরে।রাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ট্রাক চালক হোসেন আলী(৩৮) চাকা মেরামত করার সময় পেছন দিক থেকে আপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। হোসেন আলীর বাড়ি কুষ্টিয়ার বেড়ামারার ঘোলদাগে।শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে কয়েকজন যাত্রী নামার সময় বিপরীতমুখি আরেকটি বাস তাদেরকে চাপা দেয়। ঘটনা স্থলে অজ্ঞাত নামা ১ জনের মৃত্যু হয়। হাবিবুর রহমান(৬৫) নামে আরেক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটয়ালী পাড়ায়।হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির মোল্লা জানান, অজ্ঞাত ১ জনের লাশ থানায় রয়েছে। তার পরিচয় নির্ধারণের চেষ্টা চলছে। বাকীদের লাশ তাদের স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে গেছে।

সর্বশেষ :

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা।   চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা। চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন   চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি প্রদান   এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন   ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল   আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন   অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’   ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’