বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল


বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল
প্রায় ১ বছর ধরে জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে । এর মধ্যেই দেশটি ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে । ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, বাংলাদেশ এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এটি আগে ছিল ৮২৪ টাকা। ওয়েবসাইটটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় ফি বাড়ানো হয়েছে। যা কার্যকর হবে আগামী ৮ আগস্ট থেকে। এই প্রক্রিয়াকরণ ফি হলো একটি সার্ভিস চার্জ। ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি সংশোধন করলো ভারত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের কাছে থেকে কোনো ‘ভিসা ফি’ নেওয়া হবে না। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসার ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু আছে। বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও সেবা দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে ওই বিদেশি দূতাবাসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ