বাংলাদেশের চাকরি ছাড়লেন টেইট, আপৎকালীন পেস বোলিং কোচ তালহা


বাংলাদেশের চাকরি ছাড়লেন টেইট, আপৎকালীন পেস বোলিং কোচ তালহা
পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শন টেইট। এর পরপরই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য সাবেক জাতীয় পেসার তালহা জুবায়েরকে আপৎকালীন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফীস তালহার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের পদত্যাগের খবর জানায়। বিসিবি জানিয়েছে, পারিবারিক সমস্যার কারণে টেইট চুক্তির মেয়াদ কমিয়ে কাজ করতে চেয়েছিলেন। তবে দুই পক্ষের আলোচনার পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। টেইটের কোচিংয়ে বাংলাদেশের পেসাররা বেশ ভালো সময় পার করেছেন। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার মতো প্রতিভাবান ক্রিকেটারকে গড়ে তোলার পেছনে তার বড় ভূমিকা ছিল। বিদায় বেলায় সাবেক এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে আলোচনার সময় বিসিবি যেভাবে আমার পরিস্থিতি বুঝতে পেরে পাশে দাঁড়িয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ। আমাদের পেসারদের নিয়ে আমি গর্বিত, ওদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’ আগামী শুক্রবার বিকেলে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে আগামী ৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি