বাংলাদেশ এখন ক্ষুধাপীড়িত দেশ: আ স ম রব


বাংলাদেশ এখন ক্ষুধাপীড়িত দেশ: আ স ম রব
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশে কমপক্ষে সাত কোটি মানুষ ক্ষুধায় প্রতিনিয়ত ধুঁকছে। তাঁরা তিন বেলা ন্যূনতম খাবার জোগাড় করতে পারছে না। এই বিরাট জনগোষ্ঠী সরকারের তথাকথিত উন্নয়নের মহাসড়কের বাইরে অবস্থান করছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায় উত্তরার মত এলাকার কোনো কোনো ঘরেও লবণ-পানি ছাড়া আর কোনো খাবার নেই। বাংলাদেশ এখন ক্ষুধাপীড়িত দেশ। শুক্রবার বিকেলে পল্টন মোড়ে দলটির দাবি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় দারিদ্রসীমার নীচে এবং বিপর্যস্ত জনগোষ্ঠীর শিক্ষা, মৌলিক স্বাস্থ্য ব্যবস্থার অভাবসহ নানামুখী বঞ্চনা নিয়ে চিন্তা-ভাবনার প্রতিফলন বা সার্বিক কোনো কর্মসূচি রাষ্ট্রীয় রাজনীতিতে নেই। কয়েক কোটি মানুষের নিরবিচ্ছিন্ন ক্ষুধাসহ দীর্ঘস্থায়ী অপুষ্টিতে কোনো মনোযোগ দেওয়া হচ্ছে না। বঞ্চিতদের সমস্যা দূর করতে সম্পদের বণ্টনে সরকার উদাসীন ও অক্ষম। লুটপাট ও অর্থ পাচার অব্যাহত রাখতে এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার বিরোধী দলের সমাবেশে হামলা করে আন্দোলনকে স্তব্ধ করতে চাচ্ছে। এই অবস্থা উত্তরণে গণমুখী রাষ্ট্র নির্মাণ অনিবার্য হয়ে পড়েছে। তিনি বলেন, বিদ্যমান স্বৈরাচারী সরকারের অপসারণ ও বর্তমান সংসদ বাতিল করে জাতীয় সরকার গঠনপূর্বক ঔপনিবেশিক ব্যবস্থার অবসান, প্রদেশসহ স্বশাসিত স্থানীয় সরকার ও সংসদের উচ্চ কক্ষ গঠন, সংবিধান সংশোধন, রাষ্ট্রকাঠামোর সংস্কারের মাধ্যমে \'অংশীদারিত্বের গণতন্ত্র\' কায়েমের লক্ষ্যে সারাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষায় একেবারেই অনুপযুক্ত হয়ে পড়েছে। স্বৈরাচারী সরকারের পতন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে চলমান রাজনৈতিক আন্দোলনের সঙ্গে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের আন্দোলনকে সংযুক্ত করতে হবে এবং তখনই গণঅভ্যুত্থান সম্ভব হবে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট আনোয়ারুল হক, মোশারফ হোসেন, এস এম শামসুল আলম নিক্সন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, কামাল উদ্দিন মজুমদার সাজু, আব্দুল মান্নান মুন্সী, ফারজানা দিবা, তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান