মধ্যরাতে ঢাবি ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান


মধ্যরাতে ঢাবি ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
চারজনের কক্ষ, সর্বোচ্চ আটজন থাকা যায়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ১১১ নম্বর কক্ষে থাকেন দ্বিতীয় বর্ষের ৪৩ জন শিক্ষার্থী। বুধবার দিবাগত রাতে হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওই কক্ষ থেকে বের করে দেন। এ ঘটনার প্রতিবাদে থাকার জায়গার দাবিতে তারা বুধবার মধ্যরাতে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। রাত প্রায় ৩টা পর্যন্ত অবস্থানের পর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের আশ্বাসে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন। শিক্ষার্থীরা জানান, আটজনের কক্ষে তাঁরা থাকেন ৪৩ জন। ওই কক্ষে থাকার জন্য তাঁদের নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে যাওয়া, গেস্টরুমসহ নানা নির্যাতন ও অপমান সহ্য করতে হয়। এসব ক্ষোভের বহিঃপ্রকাশ ও স্বাভাবিক আবাসন ব্যবস্থা করার দাবিতে তাঁদের এ কর্মসূচি। এ সময় তারা স্লোগান দেন– ‘দাবি মোদের একটাই– মাথা গোঁজার ঠাঁই চাই’, ‘থাকার জন্য জায়গা চাই’। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কে এম সাইফুল ইসলাম বলেন, তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর সঙ্গে কক্ষ নিয়ে তাঁদের ঝামেলা হয়েছে। আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। আমাদের ছোট হল, আসন সংকট এড়ানোর সুযোগ নেই। ওয়ালি আসিফ ইনান বলেন, আমি সমস্যার কথা শুনে সেখানে গিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করেছি।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি