মুন্সীগঞ্জ দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থীর নেতৃত্বে রেলি।


মুন্সীগঞ্জ দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থীর নেতৃত্বে  রেলি।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলা ও পদ্মা থানার পৃথক উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বিজয় র‍্যালি আয়োজন করা হয়। উক্ত বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক আমাদের আজকের বিজয় দিবসের অঙ্গীকার। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে আমাদের। মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করার দৃঢ়তা।তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বিজয় দিবসে আমাদের শপথ হোক—একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার।এ সময় র‍্যালি উপস্থিত ছিলেন, জেলা ওলামা বিভাগের সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী টংঙ্গিবাড়ি উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি কাজি মাওলানা ইকবাল হোসাইন, পদ্মা থানার আমীর মাওলানা আনোয়ার হোসেন, ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ।

সর্বশেষ :

দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক   দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু