তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি


তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি
বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দু এখন রেফারিং। মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানের সেই ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলভক্তরা। বিশেষ করে মিশরের সমর্থকরা রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, ক্রমাগত ট্রল ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দিতে বাধ্য হন লেতেক্সিয়া। জানা গেছে, প্রথমে সমালোচনা ঠেকাতে নিজের পোস্টে কমেন্ট করার সুযোগ সীমিত করেছিলেন তিনি। কিন্তু তাতেও সমালোচনার ঝড় থামেনি। শেষ পর্যন্ত পুরো অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট করে দেন এই ফরাসি ম্যাচ অফিসিয়াল। ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যোগ করা সময়ে। মিশরের দাবি, ডি-বক্সের ভেতরে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় মোহাম্মেদ সালাহ ফাউলের শিকার হলেও পেনাল্টি দেওয়া হয়নি। ঠিক এর পরের আক্রমণেই আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ, যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এই সিদ্ধান্তসহ আরও কয়েকটি মুহূর্ত নিয়ে ম্যাচ চলাকালীন ও পরবর্তীতে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফও প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন রেফারিং নিয়ে। ঘটনা এখানেই থেমে নেই। মিশরীয় ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, রেফারির একাধিক গুরুতর ভুল এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে।

সর্বশেষ :

চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা   চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে   ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা   অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ   অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি   জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প   ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ   ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের   ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের