টিকটককে ৪ হাজার ৩৬ কোটি টাকা জরিমানা


টিকটককে ৪ হাজার ৩৬ কোটি টাকা জরিমানা
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৩৬ কোটি ৫০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ডেটা আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়, অ্যাপ ব্যবহারকারী শিশুদের তথ্য গোপন না রাখায় চীনা প্ল্যাটফর্ম টিকটককে জরিমানা করেছে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন। তদন্তে দেখা যায়, অ্যাপে যে ডিফল্ট সেটিং রাখা হয়েছে তাতে ১৩ থেকে ১৭ বছর বয়সি টিকটক ব্যবহারকারীদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে। যে কেউ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে প্রবেশ করে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বারসহ যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন। টিকটকে ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা নেই বলেও তদন্তে উঠে আসে। এমনকি অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয় তথ্য চীনা প্রতিষ্ঠানগুলোকে সরবরাহের মতো গুরুতর প্রমাণও পান তদন্তকারীরা। ইউরোপজুড়ে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ টিকটক অ্যাপ ব্যবহার করেন। বিপুল এই জনগোষ্ঠীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় বলে প্রমাণ হওয়ার পরই টিকটককে বিশাল জরিমানার সিদ্ধান্ত হয়। তবে এর আগে এত বিপুল পরিমাণ জরিমানার মুখে কখনোই পড়েনি সংস্থাটি।

সর্বশেষ :

ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী   ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের   মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ   রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা   এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড   মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা   প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান   হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়   ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়