রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন


রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন
রাজশাহী জেলার চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামে এক কৃষক খুন হয়েছেন। সোমবার সন্ধ্যা পাঁচটার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, পাইটখালি গ্রামের জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে এ নিয়ে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) ও রবিউল ইসলামের ছেলে জিশু আলীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে জিশুর বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছে। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। এবিষয়ে চারঘাট মডেল থানার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাঁশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করা হয়েছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ :

কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর   কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি