রাজশাহীর মোহনপুর মেয়র মহাতান্ডব


রাজশাহীর মোহনপুর মেয়র মহাতান্ডব
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মাসিক মিটিং এ ফাঁকা রেজুলেশন স্বাক্ষর না করায় ৫ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোক্তভোগি ওই ৫ কাউন্সিলর রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র মো.শহিদুজ্জামান শহিদ প্রথম থেকে মাসিক মিটিং এ ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর নেয়। কারণ জানতে চাইলে মেয়র বলেন, এটাই তার নিয়ম। পরবর্তীতে ফেব্রুয়ার ও মার্চ মাসের মাসিক মিটিং এ স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে মেয়র মো. শহিদুজ্জামান শহিদ ৫ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি প্রদান করেন। এর আগে ওই ৫ কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক আব্দুল জলিল পৌরসভা পরিদর্শনকালে কাউন্সিলরদের পৌরসভার বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তারা জানান, মাসিক মিটিং এ মেয়র ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর করে নেয়। ওই সময় জেলা প্রশাসক মেয়রকে ফাঁকা রেজুলেশন স্বাক্ষর না নিতে নিষেধ করেন। পূর্ণাঙ্গ রেজুলেশন লিখার পর কাউন্সিলরদের স্বাক্ষরের নির্দেশ প্রদান করেন। কিন্তু পরপর দু\'মাসের মাসিক মিটিং এ ফাঁকা রেজুলেশন স্বাক্ষর না করায় গত ১৫ মার্চ মাসিক মিটিং এ পাঁচ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি প্রদান করেন মেয়র। এছাড়াও পৌরসভার একরামুল হক নামের এক কাউন্সিলর বাদি হয়ে মেয়রের বিরুদ্ধে ১৭ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার বিষয়টি সঠিক নয়। ওই পাঁচ কাউন্সিলর আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে হয়রানি করছেন।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা