রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত


রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
গত ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ বুধবার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অফিসার্স কল্যাণ ক্লাব সভাকক্ষে সকাল ১১টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সভাপতি আলহাজ মো: জাকির হোসেন মিনু, সেচ্ছাসেবক দলের আহবায়ক ও পুজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেবনাথ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ্দুজামান পনির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান, রাজাপুর পিএফজি আ্যম্বাসেডর জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, ইসলামী আন্দোলন রাজাপুর শাখার সাধারণ সম্পাদক রুম্মান গাজী, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যানন্দ সাহা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, মওলানা আবু হানিফ, সাতুরিয়া ইউনিয়নের মহিলা দলের আহবায়ক নাসিমা বেগম, পিএফজি সদস্য ও সাবেক ইউপি মেম্বার কণ্ঠশিল্পী মোসা: ছালমা বেগম (বাউল ছালমা), মওলানা আবু হানিফ ও সাংবাদিক মোঃ আলমগীর শরীফ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির। সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার মত প্রকাশ করনে। রাজাপুর উপজেলায় শান্তি ও সম্প্রীতি বাজায় রাখতে আন্ত:ধর্মীয় সংলাপ, পিস উভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সহ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর