প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৬

রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট


রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট
২০ বছরের বেশি পুরোনো লক্কর-ঝক্কর বাস ও মিনিবাসকে ফিটনেস সনদ না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে, শারীরিকভাবে চলাচলের উপযোগী যানবাহনকে রাস্তায় চলার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতি। এ বিষয়ে আগামী ২৯শে অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট সমাধান না হলে ১লা নভেম্বর থেকে রংপুর বিভাগজুড়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে রংপুর নগরীর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বসুনিয়া। সংবাদ সম্মেলনে বলা হয়, বিআরটিএর নীতিমালায় বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর এবং ট্রাক ও কাভার্ড ভ্যানের ২৫ বছর নির্ধারণ করা আছে। এ নিয়ম কার্যকর হলে সারা দেশে নিবন্ধিত ২০ বছরের বেশি পুরোনো ৫৬ হাজারেরও বেশি বড় বাস এবং ২৮ হাজারের বেশি মিনিবাস চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। অন্যদিকে, ২০২৪ সালে সারা দেশে নতুন নিবন্ধন পাওয়া বাসের সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৭৩৬টি। এর মধ্যে মিনিবাস ছিল ২২০টি। পরিবহন নেতাদের ভাষ্য, এ হারে পুরোনো গাড়ি বদলাতে গেলে গণপরিবহনে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। তাদের দাবি, ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রে গাড়ির বয়সের চেয়ে সেটির বর্তমান শারীরিক অবস্থা বা কন্ডিশনকে বেশি গুরুত্ব দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী, চেসিস ছাড়া গাড়ির অন্য যন্ত্রাংশ নির্ধারিত ফি জমা দিয়ে বদলে ফেলার সুযোগ রয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক গাড়ি বাতিল বা স্ক্র্যাপ করলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়। একই সঙ্গে হাজার হাজার নতুন বাস আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হবে, যা দেশের রিজার্ভ ও নাজুক অর্থনীতির ওপর বাড়তি চাপ ফেলবে। পরিবহন নেতাদের মতে, নতুন বাস তৈরি বা আমদানির বদলে পুরোনো গাড়িতে নতুন যন্ত্রাংশ বসিয়ে পুনর্ব্যবহারের উপযোগী করা বেশি সাশ্রয়ী ও যুক্তিসংগত। রংপুর বিভাগের ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। নেতারা বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলের পরিবহন মালিকদের পক্ষে প্রায় অর্ধকোটি টাকা খরচ করে নতুন গাড়ি কেনা সম্ভব নয়। তাদের অভিযোগ, স্বার্থান্বেষী গোষ্ঠী ও নীতিভ্রষ্ট আমদানিকারকদের সুবিধা করে দিতে আমলারা সরকারকে ভুল তথ্য দিয়ে এ অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য করছেন।

সর্বশেষ :

রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট   রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট বীর মুক্তিযোদ্ধার পুত্র ইশরাকঃ ধানমন্ডি ৩২ ভাঙতে বুলডোজার দিয়ে জুটেছিল মন্ত্রীত্ব, অস্ত্র নিয়ে বাহাদুরি দেখিয়ে হারাচ্ছেন সব   বীর মুক্তিযোদ্ধার পুত্র ইশরাকঃ ধানমন্ডি ৩২ ভাঙতে বুলডোজার দিয়ে জুটেছিল মন্ত্রীত্ব, অস্ত্র নিয়ে বাহাদুরি দেখিয়ে হারাচ্ছেন সব ফ্রান্সে “দাঙ্গা”, বাংলাদেশে “বিপ্লব”: আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতা কেন?   ফ্রান্সে “দাঙ্গা”, বাংলাদেশে “বিপ্লব”: আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতা কেন? ডিএসসিসি প্রশাসক সালাম: চাঁদাবাজ বলতে কিছু নাই   ডিএসসিসি প্রশাসক সালাম: চাঁদাবাজ বলতে কিছু নাই চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার   চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার সন্ত্রাসী ঘটনায় আহত হয়ে ‘জুলাই যোদ্ধা’: রাষ্ট্রের ৮০ লাখ টাকায় বিদেশে চিকিৎসা, ভাতা ও সুযোগ-সুবিধা আদায়   সন্ত্রাসী ঘটনায় আহত হয়ে ‘জুলাই যোদ্ধা’: রাষ্ট্রের ৮০ লাখ টাকায় বিদেশে চিকিৎসা, ভাতা ও সুযোগ-সুবিধা আদায় বিবিএস জরিপ: সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণে জর্জরিত দেশের ৪৭% পরিবার, সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ   বিবিএস জরিপ: সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণে জর্জরিত দেশের ৪৭% পরিবার, সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন   পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন