রুশ রাষ্ট্রদূতকে কি ‘ধমক’ দিলেন নিরাপত্তা পরিষদের সভাপতি?


রুশ রাষ্ট্রদূতকে কি ‘ধমক’ দিলেন নিরাপত্তা পরিষদের সভাপতি?
প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিতি হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি তার দেশের বিরুদ্ধে মস্কোর আক্রমণের বিষয়ে যখন কথা বলছিলেন, তখন জেলেনস্কিকে ফ্লোর দেওয়া নিয়ে আপত্তি জানান রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা উত্তেজনাপূর্ণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রুশ রাষ্ট্রদূত যখন জেলেনস্কির ফ্লোর নিয়ে আপত্তি জানান, তখন বৈঠকের সভাপতি নিরপেক্ষতা হারিয়ে প্রতিক্রিয়া জানান। প্রতিবেদনে বলা হয়েছে, এতে বৈঠকজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অবশ্য এদি রামা হাস্যরসের জন্যও পরিচিত। যিনি একজন শিল্পী এবং প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড়। তিনি বলেন, ‘আমি আমাদের রাশিয়ান সহকর্মীদের এবং এখানে সবাইকে আশ্বস্ত করতে চাই যে, এটি আলবেনিয়ান প্রেসিডেন্সির বিশেষ কোনো অপারেশন (ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান) নয়।’ নেবেনজিয়াকে সরাসরি সম্বোধন করে রামা বলতে থাকেন, এর জন্য একটি সমাধান আছে, আপনি (রুশ রাষ্ট্রদূত) যদি রাজি হন, তবে আপনি যুদ্ধ বন্ধ করুন, তাহলে প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্লোর নেবেন না। কিন্তু নেবেনজিয়া তাতে রাজি হননি। বরং তিনি বলেছেন, অধিবেশনটি একটি অনুষ্ঠান ছিল। তিনি রামার সমালোচনা করে বলেন, তিনি বৈঠকের নিরপেক্ষ অভিভাবক হিসেবে কাজ করার পরিবর্তে রাজনৈতিকভাবে বক্তব্য দিয়েছেন। এদিকে অধিবেশনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় রামাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আলবেনিয়ান প্রেসিডেন্ট বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কীভাবে রাশিয়া, তার মিথ্যাচার ও ভণ্ডামিকে সঠিকভাবে হ্যান্ডেল করতে হয়।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি