শিবগঞ্জ সীমান্তে অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ জব্দ


শিবগঞ্জ সীমান্তে  অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমান নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (১১ মার্চ) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা এবং মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প ভারতীয় এসকাফ ডিএক্স সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ করে ৫৯ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। এ ব্যাপারে অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্তে এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট ৩১৭০ পিস এবং ৫০ বোতল ভারতীয় এসকাফ ডিএক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয়। এদিকে অপর এক অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাফসহ উপজেলার আড়গাড়া এলাকার চকসিরামপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলীমকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর