শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ


শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুতে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রীত বুমরাহকে পাওয়ার সম্ভাবনা কম। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার শর্তে ৩২ বছর বয়সী এই পেসারকে সিরিজের দলে রাখা হয়েছিল। দল ঘোষণার পর আগামী ১৫ আগস্ট গল টেস্ট শুরু হওয়ার মাঝে প্রায় চার সপ্তাহের ব্যবধান থাকায় টিম ম্যানেজমেন্ট আশা করেছিল তিনি যথাসময়ে ফিট হয়ে উঠবেন। তবে পুনর্বাসন চলাকালীন হাঁটুতে অস্বস্তি অনুভব করায় তার মাঠে ফেরার প্রক্রিয়া পিছিয়ে গেছে। দ্বিতীয় টেস্টে তার খেলার সুযোগ এখনও একেবারে শেষ হয়ে না গেলেও, আগের চোটের ইতিহাস বিবেচনায় ভারতের দল ব্যবস্থাপনা তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার বিপক্ষে। চলতি সপ্তাহের শেষেই বুমরাহের বোলিং শুরু করার কথা ছিল, কিন্তু নতুন করে তৈরি হওয়া এই জটিলতায় তাকে আরও অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ৫২টি টেস্ট খেলা অভিজ্ঞ এই ফাস্ট বোলার চোটের কারণে ক্যারিয়ারে বারবার ধাক্কা খেয়েছেন। পিঠের গুরুতর সমস্যার কারণে দীর্ঘ সময় বাইরেও থাকতে হয়েছিল তাঁকে। মাঠে ফেরার পর থেকে তার চোটের ঝুঁকি এড়াতে ভারতীয় দল সতর্কতার সঙ্গে তার ওয়ার্কলোড ব্যবস্থাপনা করে আসছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফাইনালের সমীকরণে তার অনুপস্থিতি বড় একটি ধাক্কা। লর্ডসে শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সামনের চারটি টেস্টে ভারতকে ইতিবাচক ফল পেতে হবে। বুমরাহকে না পাওয়া গেলে ভারতের পেস আক্রমণে মূল ভূমিকা পালন করতে হবে মোহাম্মদ সিরাজকে, সঙ্গে সাপোর্ট বোলার হিসেবে থাকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। শ্রীলঙ্কার কন্ডিশনে লাল বলের ক্রিকেটে তাদের কারও বেশি খেলার অভিজ্ঞতা না থাকা সিরিজের আগে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সর্বশেষ :

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই   চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার   মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই   অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ   গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা   বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা   গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি   রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে   কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে