সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার
অনলাইন নিউজ ডেক্স
ময়মনসিংহ থেকে বিদায় নিলেন জেলার অত্যন্ত সুপরিচিত ও প্রিয় ব্যক্তিত্ব, পুলিশ সুপার রকিবুল আক্তার। সততা, নিষ্ঠা আর মানবিক পুলিশিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে তিনি ছিলেন সাধারণ মানুষের আস্থার বাতিঘর।কর্মজীবনে সাফল্যের ছাপ দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তিনি আপসহীন ও কঠোর ভূমিকা পালন করেছেন। তবে কেবল প্রশাসনিক দৃঢ়তাই নয়, বরং তার চারিত্রিক মাধুর্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিরন্তর প্রয়াস তাকে ময়মনসিংহবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে। ময়মনসিংহ ও পিবিআই এস পি থাকা সত্ত্বেও ৫ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি নেত্রকোনা পিবিআই-এর পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে এখন তিনি তার নতুন কর্মস্থল গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করছেন।ভালোবাসায় সিক্ত বিদায়
বিদায়বেলায় সহকর্মী ও সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন এই গুণী কর্মকর্তা। একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে তার অবদান ও জনবান্ধব কার্যক্রম ময়মনসিংহবাসী দীর্ঘকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।